
জয়পুরহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের অবসান এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে ব্যাংকের জয়পুরহাট শাখার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।
ব্যাংকের জয়পুরহাট শাখার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্যাংকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জয়পুরহাট শাখা ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে সমাবেশে ব্যাংকের গ্রাহক মুহাম্মদ হাসিবুল আলম, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, জালাল উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের বিপুলসংখ্যক মানুষের আস্থা ও আমানতের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকটির বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ ও আস্থার সঙ্কট তৈরি হয়েছে, তা দ্রুত নিরসন করা প্রয়োজন। তারা ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা জরুরি।
বক্তারা বলেন, ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একচ্ছত্রতার পরিবর্তে একটি পূর্ণাঙ্গ, দক্ষ, সৎ ও পেশাদার পরিচালনা পর্ষদ থাকা জরুরি। গ্রাহকদের স্বার্থ, আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রম বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি।
বক্তারা গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা ও কার্যকর সুশাসন নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








