গেমস
১০০ মিটারের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর সংগৃহীত

গেমসের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের ইমরানুর রহমান। 

বৃহস্পতিবার হিটে ইমরানুর চতুর্থ হয়েও সব মিলিয়ে টাইমিংয়ে সেরা ২৪ জনের মধ্যে ২২তন স্থান অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।

পালোমা পার্ক স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের রাউন্ড ১ এর ৫ নম্বর হিটে প্রতিযোগিতায় নেমে ইমরান ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ স্থান অর্জন করেন।  

এই হিটে মালয়েশিয়ার মোহাম্মদ ১০.১৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। তারপরের দুই অবস্থানে আছেন যথাক্রমে সিঙ্গাপুরের লুইস (১০.৩৩) এবং চাইনিজ তাইপের ইয়াং (১০.৩৮)

থাইল্যান্ডের স্প্রিন্টার পুরিপল বুনসন সবচেয়ে কম ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে হিটে প্রথম হয়েছেন।

ইমরানের ক্যারিয়ার সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। আর মৌসুমের সেরা ১০.২৪ সেকেন্ড। এর কোনোটিই করতে পারেননি।

আগামীকাল ১০০ মিটারের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।