সাপ মৃত্যু
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নয়া দিগন্ত

পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমিতে রোপণ করা ধানের চারা দেখতে গিয়ে সাপের দংশনে হেলাল খন্দকার (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর এলাকায় এ ঘটনা ঘটে। 

হেলাল ওই এলাকার সবুজ খন্দকারের ছেলে। 

জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে জমিতে রোপণ করা ধানের চারা দেখতে গেলে হেলালকে সাপে দংশন করে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: সর্মিলা হোসাইন দোলন জানান, সাপের দংশনের কারণে হেলাল খন্দকারের মৃত্যু হয়েছে।