
মানিকগঞ্জের ঘিওরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক মেহেদী হাসান রনিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার রাতে ঘিওর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
রনি ঘিওর উপজেলার কুস্তা গ্রামের আব্দুর রাশেদের ছেলে।
পুলিশ জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রনিকে গ্রেফতার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।








