
গোপালগঞ্জের মুকসুদপুরে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী বাসের চাপায় নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত আকরাম উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
জানা যায়, ঢাকাগামী ওয়েকাম পরিবহনের সাথে গোপালগঞ্জগামী অজ্ঞাতপরিচয় কন্টেনারের সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে পথচারী আকরাম গুরুতর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অজ্ঞাতপরিচয় কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত হয়েছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।








