শ্রীনগরে এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ
শ্রীনগরে এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার হাসাড়া-সিংপাড়া কেসি সড়ক-সংলগ্ন একটি আবাদি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, কেসি সড়ক দিয়ে যাতায়াতের সময় তারা ওই এলাকা থেকে তীব্র দুর্গন্ধ পায়। পরে আশপাশে খোঁজ নিয়ে জমির মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মিল্টন দত্ত জানান, গত তিন-চার দিন আগে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এই পুরুষের লাশটি ফেলে রাখা হয়। পিবিআই টিমকে খবর দেয়া হয়েছে। তারা এল লাশের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।