সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনার নমুনা ছবি। সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে গাছের সাথে ট্রাকের ধাক্কায় সুবল দাস (৩৫) নামে ট্রাক হেলপার নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার দক্ষিণ চন্ডিবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবল সাতক্ষীরা জেলার ইটাগাছা গ্রামের প্রদীপ দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার খাঁদে পড়ে যায়। পরে মুকসুদপুর ফায়ার সার্ভিস আহত হেলপারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।