
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ও আলোচিত আওয়ামী লীগ নেতা মো: লাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শালনগর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান লাবু মিয়ার নামে নাশকতার অভিযোগে দু’টি মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, নাশকতার দু’টি মামলায় শালনগর ইউপি চেয়ারম্যান লাবু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।







