অস্ত্র
উদ্ধারকৃত অস্ত্র। নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক রাউন্ড তাজা কার্তুজসহ দেশীয় তৈরী একটি শটগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সদস্যরা।

Advertisement

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এসআরবি-১০ -এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল শ্রীনগর উপজেলার বাঘড়া চিনার খোলা ছত্রভোগ এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে দেশীয় তৈরি একটি শটগানসহ এক রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উল্লেখ্য, এসআরবি-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।