
জাপানের আইচি-নাগোয়ায় ২০তম এশিয়ান গেমস ২০২৬-এ বাংলাদেশ সাইক্লিং দলের হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশগ্রহণ করছেন বর্ডার গার্ড বাংলাদেশের ল্যান্স নায়েক মো: সবুর হোসেন।
তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর (ঢালারপার) গ্রামের কৃতি সন্তান এবং বর্ডার গার্ড বাংলাদেশের গর্বিত সদস্য।
বিজিবির ভাষ্যমতে—দেশের পতাকা ও বিজিবির গৌরবকে ধারণ করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সেরাটা দিতে প্রস্তুত আমাদের গর্বিত এই সদস্য।







