
লক্ষ্মীপুর প্রতিনিধি
বিরোধী দলের লংমার্চ গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, লংমার্চে তারা যে মুখরোচক সেøাগান দিচ্ছেন ‘তেল দে, গ্যাস দে, বিদ্যুৎ দে নইলে গদি ছেড়ে দে।’ এই সেøাগান হাসিনার বিরুদ্ধে মানায়, ফ্যাসিবাদের সরকারের বিরুদ্ধে মানায়। কিন্তু ছয় মাসের সরকারের বিরুদ্ধে এই সেøাগান মানায় না।
বিরোধীদকে উদ্দেশে করে মন্ত্রী বলেন আপনারা বলছেন, দেশটাকে নতুন করে গড়বেন। এটি তো একার পক্ষে সম্ভব না। সরকারি দল-বিরোধী দল সবাইকে মিলেই তো দেশটাকে গড়তে হবে। সরকারকে সুযোগ করে দিতে হবে। তা হলেই দেশটাকে নতুন করে গড়ে তোলা সম্ভব।
তিনি আরো বলেন, আমরাও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। মিছিল করেছি, মিটিং করেছি। আমরা কি শুরুতেই এসব লংমার্চ করেছি?
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, প্রফেসর ননী গোপাল ঘোষ, প্রফেসর মো: ইউসুফ, বিএনপি নেতা আবুল হাসেম, জামায়াত নেতা মাওলানা ফারুক হোসাইন নুরনবী ও মোহাম্মদ আবদুল্লাহসহ আরো অনেকে।







