কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়
কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়। সংগৃহীত

কক্সবাজারের রামুতে আন্তঃবিভাগীয় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস গাড়ি, দুটি মোটরসাইকেল, সাতটি মুখোশ ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

গ্রেফতাররা হলেন শাহজাহান আলম ওরফে বাদল ও মো: সজীব।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৯ আগস্ট রাতে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের একটি বাড়িতে দরজা ভেঙে প্রবেশ করেন সশস্ত্র ডাকাতরা। এ সময় তারা ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যান। ঘটনার পর কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতায় চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে বাদল ও সজীব নামে দুই শীর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারদের বিরুদ্ধে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।