ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত অপু
ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত অপু। নয়া দিগন্ত

খুলনার পাইকগাছায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অপু (১৭) নামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের এক হেলপারের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অপু উপজেলার ভিলেজ পাইকগাছা গ্রামের মাসুম বিল্লাহর ছেলে।

পারিবারিক সূত্র জানায়, পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় কয়েক দিন আগে ডেঙ্গু পরীক্ষার রিপোর্টে অপুর ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। এরপর অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নেয়া হয়। সর্বশেষ সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার মন্ডল ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান।