বিজিবি, চোরাচালান, জব্দ
বিজিবির অভিযানে চোরাচালন জব্দ করা হয়েছে নয়া দিগন্ত

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৭ লাখ ৭৬ হাজার টাকার চোরাচালান জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিরা, গরু, চকলেট, কসমেটিক্স, সুপারি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করে বিজিবি। আটক মালামালের বাজারমূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা। 

এ ব্যাপারে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালান জব্দ করা হয়। আটক চোরাচালানের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।‘