
নাটোরের সিংড়ায় পুলিশের এক বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আলম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আগমুরসুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আলম আগমুরসুর গ্রামের মরহুম ইছাহক আলীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সুকাশ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।







