পাহাড়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। জোন কমান্ডারের নির্দেশনায় পরিচালিত এ কার্যক্রমে দেড় শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন।দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দারা নিয়মিত চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন। ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ওয়াসির বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা।