
আগামীকাল শনিবার ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষে নীলফামারীতে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব নীলফামারী বড় বাজার জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাছবাড়ী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
স্বাগত মিছিলে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ মুছা, সেক্রেটারি অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান, জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম, এনামুল হক, নাজমুল হুদা, অ্যাডভোকেট সুজাসহ শহর জামায়াতের নেতৃবৃন্দ।







