ডিএপি সার, জব্দ
পাচারের সময় ২৩ বস্তা ডিএপি সার জব্দ ছবি: নয়া দিগন্ত

জামালপুরের বকশীগঞ্জে পাচারের সময় ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বকশীগঞ্জ থেকে ইসলামপুরে সার পাচারের খবর পেয়ে রাতে টুপকারচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ভ্যান থেকে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে জব্দ সারগুলো পুলিশের হেফাজতে রাখা হয়।

ইউএনও মুরাদ বলেন, ‘জব্দ সারগুলো কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় নেয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’