
রাঙ্গামাটি চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে সদর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
রাঙ্গামাটি সেনা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে হাজারো ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।







