মতবিনিময়
ওসমানীনগরে শিক্ষার মানোন্নয়ন নিয়ে এমপি অধ্যাপক মাহফুজার মতবিনিময় ছবি: নয়া দিগন্ত

সিলেটের ওসমানীনগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া, শিক্ষার মানোন্নয়ন এবং সহপাঠ কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে একটি প্রতিনিধি দল সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দীকার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরে সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দীকার বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটির সাথে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিতকরণ এবং সেগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, বিশিষ্ট কমিউনিটি নেতা, শাহ সিদ্দিক (রহ.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য ও ভূমিদাতা হাফিজুল ইসলাম সিদ্দিকী ইয়াহিয়া, কামরুজ্জামান সিদ্দিকী খোকন, ওসমানীনগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, শাহ সিদ্দিক জামেয়ার প্রিন্সিপাল শিকদার মুহাম্মদ কিবরিয়া, ভাইস প্রিন্সিপাল মাহবুবুর রহমানসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ।