বজ্রপাত
তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে ছবি: প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে মো: শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মাটিয়ান হাওরে এ ঘটনা ঘটে।

শিপু উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিপু মিয়া বালুবাহী নৌকা নিয়ে উপজেলার টেকেরঘাট এলাকার উদ্দেশে রওনা হন। পথে মাটিয়ান হাওর এলাকায় সকাল ৮টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বজ্রপাতে শিপু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।