
কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান স্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন যুবলীগ নেতা মোনাফ সিকদার ও রানা সিকদার।
সূত্র থেকে জানা গেছে, এর আগে বুধবার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের বদর মোকাম এলাকায় মোনাফ সিকদারের ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল বের করে যুবলীগ।
আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা যুবলীগের সংগঠক হিসেবে পরিচিত। তার সাথে গ্রেফতার হওয়া রানা সিকদারও যুবলীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘মিছিলের প্রস্তুতি নেয়ার সময় মোনাফ সিকদারসহ যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








