
নেত্রকোনার মোহনগঞ্জে ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়ে আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সে মারা যায়।
নিহত আরিফুল জেলার খালিয়াজুড়ি উপজেলার হারাকান্দি গ্রামের সোলায়মান মিয়ার ছেলে।
হাসপাতালের জরুরি বিভাগে নিহতের সুরতহাল সংগ্রহ করেছে মোহনগঞ্জ থানা পুলিশের এসআই সাকিব।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, আরিফুল বুধবার ভোরে বুকের যন্ত্রণায় ছটফট করছিল। তখন পরিবারের লোকজন তাকে জিজ্ঞেস করলে সে জানায়, ইঁদুর নিধনের গ্যাস ট্যাবলেট খেয়েছে।
তাৎক্ষণিক তাকে নৌকায় করে মোহনগঞ্জ হাসপাতালে আনার পথে নৌকাতেই সে জ্ঞান হারায়। এ অবস্থায় মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাকে জরুরি অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। হাসপাতাল গেট থেকে বের করার সময় সে মারা যায়। পরে আবার জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







