বান্দরবানে আগুনে পুড়ে যাওয়া দোকান-বসতঘর
বান্দরবানে আগুনে পুড়ে গেছে ১৩ দোকান-বসতঘর ছবি: নয়া দিগন্ত

বান্দরবানের থানচি উপজেলায় আগুনে ১০টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে।

বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে উপজেলার বলীপাড়া বাজারে চুলার আগুন থেকে এর সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত প্রায় ৪টার দিকে বলীপাড়া বাজারে একটি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এতে ১০টি দোকান ও তিনটি বসতঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী, বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্টরা জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আব্দুল্লাহ আল ফয়সল জানান, আগুনে পুড়ে যাওয়া ১৩টি দোকান ও বসতঘরের ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।