বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ
বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ। নয়া দিগন্ত

প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরে ২০০টি তালগাছের চারা রোপণ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি’র ক্রপ কেয়ার ডিভিশন।

Advertisement

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিরামপুর বসাকপাড়া-বুড়িগঞ্জ সংযোগ সড়কের দুই পাশে এসব চারা রোপণ করা হয়।

চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করা, নিরাপদ স্থানে আশ্রয় নেয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুরভি আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আবু বোরহান, ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য মো: সিরাজুল ইসলাম।

এছাড়া স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের জোনাল সেলস ম্যানেজার কৃষিবিদ আসাদুল্লাহ আরমান আলী, ফিল্ড ম্যানেজার নুর আলম সাগর, এক্সিকিউটিভ সেলস তৌহিদ ফয়সালুর বারি, এসডিও আব্দুল্লাহ আল হাসিব ইমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে তালগাছের চারা রোপণ কর্মসূচি দেশের বিভিন্ন স্থানে আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।