দারাজের ১০.১০ শপিং ফেস্ট শুরু
দারাজের ১০.১০ শপিং ফেস্ট শুরু। সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ নিয়ে এলো বছরের অন্যতম বৃহৎ অনলাইন শপিং ক্যাম্পেইন ‘দারাজ ১০.১০ শপিং ফেস্ট’। ক্যাম্পেইনটি ৯ অক্টোবর রাত ৮টা থেকে শুরু হয়ে চলবে ১৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত। কেনাকাটায় সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করতে এই ক্যাম্পেইনে থাকছে প্রিপেমেন্ট ভাউচারে সর্বোচ্চ ১২ শতাংশ ছাড়, ব্র্যান্ড রাশ আওয়ারে আকর্ষণীয় ব্র্যান্ড ডিসকাউন্ট, ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় এবং প্ল্যাটফর্মজুড়ে বিশেষ ডেলিভারি সুবিধা।

Advertisement

১০.১০ শপিং ফেস্টে গ্রাহকরা ইলেকট্রনিক্স, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্সেস, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে উপভোগ করতে পারবেন দারুণ সব ডিল। ক্রেতাদের জন্য আরো রয়েছে আকর্ষণীয় মূল্যে মেগা ডিল, ফ্ল্যাশ সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় এবং নির্বাচিত পণ্যে হট ডিলে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়া দেশজুড়ে সাশ্রয়ী অনলাইন শপিং নিশ্চিত করতে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি ডিসকাউন্ট এবং ৬৪ জেলার গ্রাহকদের জন্য নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা।

এবারের ক্যাম্পেইনের অন্যতম মূল আকর্ষণ হলো দু’টি বিশেষ অফার। এর মধ্যে ‘প্রিপেমেন্ট ভাউচার’-এর মাধ্যমে কেনাকাটায় আগে মূল্য পরিশোধ করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ১২ শতাংশ পর্যন্ত ছাড়, যা দ্রুত অর্ডার প্রসেসিং নিশ্চিত করবে। এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য শীর্ষ ব্র্যান্ডগুলোর পণ্য কেনাকাটায় বিশেষ ছাড় দিতে রয়েছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। প্রথম ব্র্যান্ড রাশ আওয়ার সেশনটি শুরু হবে ৯ অক্টোবর রাত ৮টা থেকে এবং চলবে ১০ অক্টোবর রাত ২টা পর্যন্ত। পরবর্তী সময়ে আরো তিনটি সেশন পরিচালিত হবে—১০ অক্টোবর (সারাদিন), ১৬ অক্টোবর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১১:৫৯টা পর্যন্ত) এবং ১৯ অক্টোবর (সন্ধ্যা ৭টা থেকে রাত ১১:৫৯টা পর্যন্ত)।

ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ব্র্যান্ড অ্যাক্টিভেশন ও ব্র্যান্ড ডে। ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘স্পিন দ্য হুইল’ ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক সূচনা হবে, যেখানে অংশ নিয়ে দর্শকরা জিতে নিতে পারবেন চমৎকার সব পুরস্কার। এছাড়া ১১ অক্টোবর ভিশন ব্র্যান্ড ডে, ১২ অক্টোবর লোটো ব্র্যান্ড ডে, ১৩ অক্টোবর নেসলে ব্র্যান্ড ডে, ১৪ অক্টোবর ডেটল সুপার ব্র্যান্ড ডে, ১৬ অক্টোবর ডাবর ব্র্যান্ড ডে এবং ১৭ অক্টোবর হিমালয়া ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে সংশ্লিষ্ট ব্র্যান্ডের বিশেষ অফার ও ছাড় থাকবে।

দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যে সাশ্রয় নিশ্চিত করতে দারাজ চয়েসের মাধ্যমে ‘এভরিডে লো প্রাইস’ (ইডিএলপি) সুবিধাও অব্যাহত থাকবে। দারাজ চয়েস থেকে কেনাকাটায় ক্রেতারা তিনটি পণ্য কিনলে ফ্রি ডেলিভারি এবং পাঁচটি পণ্য কিনলে একটি ফ্রি উপহারসহ ফ্রি ডেলিভারি সুবিধা পাবেন।

১০.১০ শপিং ফেস্টে দারাজের সাথে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। হিমালয়া, ডেটল এবং ইউনিলিভার এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে এবং গোদরেজ ও প্যারাশুট ন্যাচারেল গোল্ড স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। পাশাপাশি নিওকেয়ার সিলভার স্পনসর হিসেবে ক্যাম্পেইনে অংশ নিচ্ছে।

কেনাকাটায় বাড়তি সঞ্চয়ের সুযোগ করে দিতে ক্যাম্পেইনে যুক্ত হয়েছে শীর্ষস্থানীয় পেমেন্ট পার্টনাররা। বিকাশ ব্যবহারকারীরা মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে উপভোগ করতে পারবেন ১২ শতাংশ ছাড় (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)। নগদ ব্যবহারকারীরাও মার্কেটপ্লেসে ন্যূনতম ৫৯৯ টাকার অর্ডারে পাচ্ছেন ১২ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত)। এছাড়া কমিউনিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ১২ শতাংশ ডিসকাউন্ট (সর্বোচ্চ ১,৫০০ টাকা পর্যন্ত)। পাশাপাশি, এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডহোল্ডাররা যোগ্য ইএমআই লেনদেনে লেনদেন প্রতি সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা পাবেন।

অনলাইন কেনাকাটায় গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে দারাজের নামে পরিচালিত প্রতারণামূলক কার্যক্রমের বিষয়ে সচেতনতা তৈরির কার্যক্রমও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অননুমোদিত ফেসবুক পেজ, গ্রুপ, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে দারাজের নামে ভুয়া ‘মিস্ট্রি বক্স’ অফার এবং চাকরি বা অনলাইনে আয়ের প্রস্তাব দেয়া হচ্ছে। দারাজের পক্ষ থেকে জানানো হয়েছে, দারাজ কোনো ‘মিস্ট্রি বক্স’ অফার পরিচালনা করে না। একইভাবে চাকরির প্রস্তাব দেয়ার জন্য দারাজ কখনো হোয়াটসঅ্যাপ, ব্যক্তিগত মেসেজ বা টেলিগ্রামের মাধ্যমে কারো সাথে যোগাযোগ করে না। তাই অননুমোদিত কোনো মাধ্যমে দারাজের পরিচয়ে যোগাযোগ করা ব্যক্তির সাথে ব্যক্তিগত বা আর্থিক তথ্য শেয়ার না করার জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দারাজের অনুমোদিত অ্যাফিলিয়েট পেজ ও গ্রুপগুলো বৈধ অ্যাফিলিয়েটদের মাধ্যমে পরিচালিত হয় এবং সেগুলোর লিঙ্ক দারাজের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে নিয়ে যায়। ক্রেতাদের অফার ও তথ্য যাচাইয়ের জন্য দারাজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম, অনুমোদিত অ্যাফিলিয়েট চ্যানেল এবং www.daraz.com.bd অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

১০.১০ শপিং ফেস্টের সব অফার ও বিস্তারিত তথ্য জানতে ক্রেতারা ক্যাম্পেইন পেজে https://s.daraz.com.bd/s.Y1PTx?cc ভিজিট করতে পারেন অথবা দারাজ অ্যাপ ডাউনলোড করতে পারেন। ক্যাম্পেইনের সর্বশেষ আপডেট, ফ্ল্যাশ সেল ও অন্যান্য আয়োজনের খবর জানতে দারাজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতেও চোখ রাখার অনুরোধ করা হয়েছে।