সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৫তম পর্ষদ সভা
সম্মিলিত ইসলামী ব্যাংকের ১৫তম পর্ষদ সভা। সংগৃহীত

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি.-এর পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব.) মো: খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে এম জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একইসাথে গ্রাহক সেবা উন্নত করা, বিভিন্ন নতুন বিনিয়োগ প্রস্তাবনা অনুমোদন এবং ব্যাংকের বিনিয়োগ পুনরুদ্ধার কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা হয়। স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলমান ও গতিশীল রাখতে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি