
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে দু’জন বুধবার এবং তিনজন বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন প্রো-ভিসি অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
এ পাঁচজন সহকারী প্রক্টর হলেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
তিনি জানান, এ পাঁচজন সহকারী প্রক্টরই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








