
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম—সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস (ক্যানভাস) এবং ইন্টারন্যাশনাল করপোরেট অ্যাসোসিয়েশন অব প্রফেশনালস (ইনক্যাপ)-এর যৌথ উদ্যোগে ‘চাকরির প্রস্তুতি ও ক্যারিয়ারে সফলতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনক্যাপ-এর চেয়ারপারসন নাসরিন নাহার জেনেভা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মৌসুমী সুলতানা এবং এনটিভির জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক মোহসেনা শাওন।
তারা ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সেমিনারে সমাপনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম রিন্টু।
সেমিনারটি সঞ্চালনা করেন ক্যানভাস-এর পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এ কে এম মশিউর রহমান।
এ সময় ক্যানভাসের বিভিন্ন কোর্সের প্রিন্সিপাল কো-অর্ডিনেটররাও উপস্থিত ছিলেন।
সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা চাকরির সুযোগ, কর্মক্ষেত্রের প্রত্যাশা এবং প্রয়োজনীয় পেশাগত দক্ষতা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন : www.tuca.edu.bd এবং বিশ্ববিদ্যালয়ের ফেসবুক ও লিংকডইন পেজ অনুসরণ করুন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








