
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী সাদিক কায়েম।
তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভাইস চ্যান্সেলর (ভিসি) ও প্রক্টর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন।
আরো পড়ুন: বাজার সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত আমরা আমাদের লড়াই-সংগ্রাম জারি রাখব
এদিকে, ঢাবি ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং শিক্ষার্থীদের সুরক্ষার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ঘেরাও করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
.jpg)
ফেসবুকে সাদিক কায়েমের তীব্র ক্ষোভ
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ক্যাম্পাসের ভেতরে দিনেদুপরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় যে ভিসি ও প্রক্টর, তারা পদে থাকার কোনো প্রকার নৈতিক অধিকার রাখে না।’
অন্য একটি পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান সার্বিক পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে লেখেন, ‘গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে লীগের সন্ত্রাসীরা। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভিসি ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়া তো দূরের কথা, চলমান নাশকতা নিয়ে তাদের কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। শিক্ষার্থীদের নিয়ে তাদের এই উদাসীনতা চূড়ান্ত রকমের দায়িত্বহীনতার পরিচয়।’
প্রক্টর অফিস ঘেরাও ও ককটেল বিস্ফোরণের পরিস্থিতি
উল্লেখ্য, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় একাধিক ককটেল হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পথচারী আহত হন। বিস্ফোরণের সময় উপস্থিত সাধারণ জনতা ককটেল হামলায় জড়িত কয়েকজনকে হাতেনাতে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








