
চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ঢাকায় সরাসরি ভর্তির সুযোগ নিয়ে আসছে মালিশাএডু বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর রাজধানীর বনানীতে শিক্ষার্থীরা চীনের শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য সরাসরি আবেদনের সুযোগ পাবেন।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নিবন্ধন ও বিস্তারিত তথ্য জানতে মালিশাএডু বাংলাদেশের ফেসবুক পেজে গিয়ে যোগাযোগ করতে হবে।
আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়টির উপ-প্রেসিডেন্ট লি হৌইয়ান এবং কলেজ অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ডিন শাও শিউজুয়ান ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকবেন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন সেলিব্রিটি নাফিস সেলিম ইকবাল বাহার।
আগ্রহী শিক্ষার্থীরা চীনে উচ্চশিক্ষার সুযোগ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সংশ্লিষ্ট বিষয়ে সরাসরি তথ্য জানতে পারবেন। একইসাথে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা নেয়ার সুযোগও থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








