
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ট্রান্সফরমেশন ইন দ্য এইজ অব এআই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি এবং কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও লিডিং ইউনিভার্সিটির প্রাক্তন ভিসি ড. এবিএম শহিদুল ইসলাম।
লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে কি-নোট স্পিকার প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এআই এ দক্ষ হতে সিএসই এর শিক্ষার্থী হতে হবে তা নয়, বাস্তবে কিভাবে নিজেকে ম্যাচ করা যায় তা নিয়ে পরিকল্পনা থাকতে হবে। প্রথমে নিজেকে নিজে মোটিভেট করতে হবে। নিজেকে নিজে ড্রাইভ দিতে হবে। তাই ট্রান্সফরমেশনের জন্য স্ট্রাটেজির প্রয়োজন। এআই এর যোগে অনেক সুযোগ রয়েছে এবং সেই সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় তার জন্য ইনফরমেশন ও উপায় জানতে এআই কে কাজে লাগাতে হবে যেকোনো বিষয়ে ক্যারিয়ার গড়তে।
তিনি বলেন, প্রথমে লক্ষ্য ঠিক করতে হবে যে কি হতে চায় এবং সেভাবে অগ্রসর হতে হবে। কম্পেটিটিভ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে নিজেকে আলাদাভাবে প্রেজেন্ট করতে হবে। সেক্ষেত্রে এআই গাইড করবে এবং স্ট্রাটেজি বলে দিবে।
তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী নেতৃত্বে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় শিক্ষার প্রসার ঘটেছে তা তুলে ধরেন এবং শিক্ষার্থীদেরকে শিক্ষক ও পিতামাতাকে সন্মান করতে এবং নৈতিকতা শিক্ষা লাভ করার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করার জন্য প্রধান অতিথি ও কি-নোট স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হলো ভালো ক্যারিয়ার তৈরি করার সর্বশেষ জায়গা। তাই তিনি কি-নোট স্পিকারের পরামর্শ মেনে শিক্ষার্থীদের পড়াশোনা করার আহ্বান জানান।
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক ও কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিমের কোঅর্ডিনেশনে সেমিনারে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








