চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট, ভিসি, অবরোধ
নিজ কার্যালয়ে ২ দিন অবরুদ্ধ চুয়েট ভিসিকে হাসপাতালে নেয়া হয়েছে। ফাইল ছবি

দুই দিন নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করে আনা হয়। পরে পুলিশি নিরাপত্তায় অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি।

এ সময় তার কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। 

শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যার পরও ক্যাম্পাসে অবস্থান করছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনে অবরুদ্ধ ছিলেন ভিসি। 

তার পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা ভিসি ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগও বন্ধ করে দিয়েছিল।

সাবেক ভিসি অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির আন্দোলনকে কেন্দ্র করে গত ২২ দিন ধরেই প্রায় অচল এই বিশ্ববিদ্যালয়।

নিয়োগের ২১ দিন পর সোমবার নতুন ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলম বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।