
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) আয়োজিত ‘বিজসেপশন ২০২৬’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম পিকি ব্লাইন্ডার্স’। শনিবার (৩ অক্টোবর) এ ফাইনাল অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উদ্ভাবনী কৌশলগত চিন্তাভাবনা, দলগত উদ্যোগ ও বাস্তবসম্মত সমস্যা সমাধানের সুযোগ তৈরি করে দিতেই এই ফ্ল্যাগশিপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাত্ত্বিক শিক্ষার বাইরে গিয়ে বাস্তবমুখী ব্যবসায়িক চ্যালেঞ্জ বিশ্লেষণের উদ্দেশ্যে প্রতিযোগী দলগুলোকে জটিল ও বাস্তবভিত্তিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করে সময়োপযোগী কৌশলগত প্রস্তাবনা জমা দিতে হয়েছে।
গ্র্যান্ড ফিনালেতে বিশেষজ্ঞ বিচারক প্যানেলের সামনে চূড়ান্ত ছয়টি ফাইন্যালিস্ট দল তাদের সমাধান উপস্থাপন করে। প্রতিটি দলকে মোট ২০ মিনিট সময় দেয়া হয়—যার মধ্যে ছিল ১০ মিনিটের প্রেজেন্টেশন এবং পরবর্তী ১০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব।
কঠিন মূল্যায়ন শেষে ‘টিম পিকি ব্লাইন্ডার্স’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং এক লাখ টাকার মূল পুরস্কার লাভ করে।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছে ‘টিম ফালুদা’ (পুরস্কার ৭৫ হাজার টাকা) এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে ‘টিম ইন দ্য নর্থ’ (পুরস্কার ৫০ হাজার টাকা)। এছাড়া পুরো প্রতিযোগিতা জুড়ে অসামান্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ বাকি তিনটি ফাইন্যালিস্ট দলের প্রতিটিকে ১০ হাজার টাকা করে বিশেষ সম্মাননা পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সম্মানিত অতিথি, স্পন্সর, সংগঠক এবং প্রতিযোগীদের উপস্থিতিতে বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।
‘বিজসেপশন ২০২৬’র টাইটেল স্পন্সর ছিল বসুন্ধরা খাতা, কো-টাইটেল স্পন্সর কোকা-কোলা এবং পাওয়ার্ড বাই স্পন্সর বসুন্ধরা সিমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজিত এই ইভেন্টের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ছিল পোলার আইসক্রিম। অন্যান্য পার্টনারদের মধ্যে ছিল ইনস্ট্যান্ট ক্রেভিংস পার্টনার হিসেবে ম্যাগি, গুডিজ পার্টনার হিসেবে নিউজিল্যান্ড ডেইরি, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি পার্টনার হিসেবে এমপি মেসমরাইজ, ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আই, অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ইনফোগ্রাম ও ঝালমুড়ি, এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে বিজনেস ইন্সপেকশন, মানচিজ পার্টনার হিসেবে অল টাইম ঘি টোস্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে সাপ্লাই কিউ, বেভারেজ পার্টনার হিসেবে কোকা-কোলা, স্ন্যাক্স পার্টনার হিসেবে কুরমুরে এবং হসপিটালিটি পার্টনার হিসেবে হোটেল হলিডে ইন, ঢাকা সিটি সেন্টার (আইএইচজি)।
এ আয়োজনের মাধ্যমে ডিইউসিসি তরুণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বাস্তবমুখী ব্যবসায়িক চ্যালেঞ্জের মুখোমুখি করার ও পেশাগত দক্ষতা বৃদ্ধির পথকে আরো সুগম করল। প্রেস বিজ্ঞপ্তি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








