বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয়। নয়া দিগন্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়বদ্ধতা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেয়া হয়।

Advertisement

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ :
১. বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমোদন ছাড়া বিশ্ববিদ্যালয়ের নাম (যেমন: বরিশাল বিশ্ববিদ্যালয়, ববি, বিইউ, Barishal University, BU ইত্যাদি) ও লোগো কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না।

২. পূর্বানুমোদন ছাড়া লোগো, নাম বা অন্যান্য পরিচিতিচিহ্ন ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো প্ল্যাটফর্ম, পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করা নিষিদ্ধ।

৩. অনুমোদনহীন পেজ বা অ্যাকাউন্ট পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর তথ্য প্রচারের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

৪. বরিশাল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ করে এমন কোনো শব্দ বা লোগোর অপব্যবহার এবং সাইবার সংক্রান্ত অনিয়ম রোধে বাংলাদেশ পুলিশের সাইবার টিমের সাথে সমন্বয় করে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।