
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো। গত ১ অক্টোবর থেকে তিনটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদা আলাদাভাবে তালিকা প্রকাশ করা হয়। বাকিগুলোও দ্রুতই প্রকাশিত হবে বলে জানা গেছে।
ফল প্রকাশ করা বোর্ডগুলো হলো, চট্টগ্রাম, সিলেট এবং কুমিল্লা।
এসএসসি পরীক্ষায় ভালো ফল করা শিক্ষার্থীদের মধ্য থেকে নির্ধারিত সরকারি নীতিমালা ও কোটা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তির জন্য নির্বাচন করা হয়। সাধারণভাবে বৃত্তি দুই ধরনের, মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি।
এই বৃত্তি মূলত এসএসসি পাস করার পর উচ্চশিক্ষার পরের ধাপে শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা দেয়ার একটি সরকারি ব্যবস্থা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃত্তির মেয়াদ দুই বছর। মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








