শিক্ষা
নওগাঁ বিশ্ববিদ্যালয়। সংগৃহীত

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন দুটি বিভাগ চালু হতে যাচ্ছে। বিভাগ দুটি হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইংরেজি বিভাগ।

Advertisement

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ইংরেজি বিভাগ চালু করার সক্ষমতা আছে কিনা আজ শুক্রবার তা যাচাই বাছাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি টিম। 

টিমের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো: আসলাম হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ব বিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহা: হাছানাত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো: আসলাম হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছি-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো: ফজলে হুদা বাবুল, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ও বিশ্ব বিদ্যালয়ের সিন্ডকেট সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান ও রাঃ বিঃ ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক
আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো: আসলাম হোসেন বলেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনেক ভালো। নিজস্ব ভবন না হলেও অফিস কক্ষ, রিডিং রুম, শ্রেণিকক্ষগুলো অনেক পরিপাটি এবং সুন্দর। নতুন দুটি বিষয়ে পাঠদানে উপযোগী অবকাঠামো এবং পারিপার্শ্বিকতা বিদ্যমান আছে।  

তিনি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেন্টার এবং পরিবহন ব্যবস্থা চালু করা হবে। সূত্র : বাসস