
বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, প্রবিধানমালা ২০০৯ অনুযায়ী দ্রুত এডহক কমিটি গঠন করতে হবে। পুনর্গঠিত কমিটিতে সকল অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিতের পাশাপাশি স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তি (যার মধ্যে অন্তত একজন নারী) অন্তর্ভুক্ত করতে হবে। বাসস
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








