ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগরে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগরে বিজ্ঞান মেলায় বিজয়ীরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আফতাবনগরে গত বৃহস্পতিবার বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের ১২০ জন শিক্ষার্থী তাদের নিজস্ব প্রস্তুতকৃত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, অনুসন্ধিৎসা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনার প্রকাশ ঘটে পুরো আয়োজনে।
বিজ্ঞানমেলার আহ্বায়ক আসমা সাইদা নাবিলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরী। বিজ্ঞানমেলার প্রধান বিচারকের  দায়িত্ব পালন করেন স্কুলের ইনচার্জ ফারহানা সুমাইয়া শবনম।
মেলার প্রাথমিক  পর্যায়ে Play Group-Sources of Light Ges Parts of tree, Nursery- Buoyancy, Electrostatic, Magnetism, Galaxy; KG শ্রেণীর শিক্ষার্থীরা Plants Growing System, Five Sense Organs, Sources of Water, Life Cycle of Butterfly-সহ বিভিন্ন আকর্ষণীয় বিষয়ের ওপর প্রেজেন্টেশন ও প্রজেক্ট প্রদর্শন করে।
এ ছাড়াও শিক্ষার্থীদের মাঝে মুসলিম বিজ্ঞানীদের অবদান ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা ১৬টি গ্রুপে মুসলিম বিজ্ঞানীর নামে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানের পাশাপাশি মুসলিম সভ্যতার জ্ঞান-বিজ্ঞান চর্চার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের বিজ্ঞান ও জ্ঞানচর্চায় আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে নিজেদের মুসলিম বিজ্ঞানী হিসেবে গড়ে তোলার জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়ার জন্য উৎসাহিত করেন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় পুরো বিজ্ঞানমেলা হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়। এ মেলা শিক্ষার্থীদের কৌতূহল, সৃজনশীলতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে আরো বিকশিত করার একটি সুন্দর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।