ইবির চার বিভাগের নতুন চার সভাপতি
ইবির চার বিভাগের নতুন চার সভাপতি ছবি: নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারটি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়।

নবনিযুক্ত সভাপতিরা হলেন— কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, ফাইন আর্টস বিভাগের সহকারী অধ্যাপক রায়হান উদ্দিন ফকির, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. মাসুদ রানা ও ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীন।

অফিস আদেশগুলোতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০(১) ধারা অনুযায়ী তাদের ১৬ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য সংশ্লিষ্ট বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তবে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আল ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহীনকে সভাপতির দ্বায়িত্ব দিয়েছে প্রশাসন।

এর আগে, ১৫ সেপ্টেম্বর কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামান, ফাইন আর্টস বিভাগের সভাপতি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও ফার্মেসি বিভাগের সভাপতি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

এদিকে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহা গত ২৫ আগস্ট পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।