পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘কোডিং পদ্ধতি’ বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হচ্ছে
পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে ‘কোডিং পদ্ধতি’ বাস্তবায়নে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হচ্ছে। নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নাম-রোলের পরিবর্তে ‘কোডিং পদ্ধতি’ চালু করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে নির্বাচিত বিভাগসমূহকে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে প্রয়োজনীয় উপকরণ প্রদান করেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মো: আব্দুল আলিম ও প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো: হাসনাত কবীর, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগসমূহের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যরা।

উল্লেখ্য, কোডিং পদ্ধতি চালুর প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় তা প্রয়োগ করা হচ্ছে। পর্যায়ক্রমে সব বিভাগে এ পদ্ধতি অনুসরণ করা হবে।