
নেত্রকোনা-৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার মালয়েশিয়ার একটি হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়। এ সময় তার সহধর্মিণী তাহমিনা জামান, ছেলে ও পিএস হায়দার আলীসহ নিকটতম লোকজন উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রয়েছেন বলে তার প্রেস উইং সূত্রে জানা যায়।
তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) এর জনগণসহ দেশের সর্বস্তরের মানুষ তার আরোগ্য কামনায় যে আন্তরিক দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন, তা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে তার পরিবার। এই সহমর্মিতা ও সমর্থনের জন্য সবার প্রতি গভীর ধন্যবাদ ও আন্তরিক শুকরিয়া আদায় করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশবাসীর দোয়া, ভালবাসা ও আন্তরিক শুভেচ্ছাই তার সুস্থতার পথে বড় শক্তি। এ জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করা হয়েছে। আমরা প্রার্থনা করি, মহান আল্লাহ হেফাজত করুন এবং তাকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








