ক্যানসার, এনাম সরকার, রিজভী
সাংবাদিক এনাম সরকারকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। নয়া দিগন্ত

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সাংবাদিক এনাম সরকারকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Advertisement

আজ সোমবার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এনাম সরকারকে দেখতে যান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সঙ্গীত তারকা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, হাসপাতালের অনকোলজি বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেনসহ অন্যান্য চিকিৎসক।

ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে গত প্রায় তিন মাস এই হাসপাতালে চিকিৎসাধীন গণমাধ্যমকর্মী এনাম সরকার।

৩০ বছরের কর্মজীবনে এনাম সরকার দৈনিক জনকণ্ঠ ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হিসেবে দীর্ঘদিন কাজ করেন। সর্বশেষ তিনি এসএ টিভির বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।

দেশের প্রধান জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন মিডিয়ার সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবির বর্তমান সভাপতি এনাম সরকার। তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।