
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার (২৪ অক্টোবর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস অসুস্থ মন্ত্রীর সাথে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন।
এ সময় তার সাথে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।
তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈনের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
ড. মঈনের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেন তারা। ইউএনবি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








