সালাউদ্দিন আহমেদ
বিএনপি নেতা মরহুম সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক মরহুম সালাউদ্দিন আহমেদের রূহের মাগফেরাত কামনায় কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পরে রাজধানীর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কুলখানি অনুষ্ঠিত হয়।

কুলখানি ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন, যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম রবি এমপি, রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, নাসির উদ্দিন অসীম, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্ববায়ক এস এম জাহাঙ্গীর এমপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ প্রমুখ। এ ছাড়া দোয়া ও মোনাজাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ এলাকার স্থানীয়রা অংশ নেন।