রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ আজিম উদ্দিন আহমেদ বার্ধক্যজনিত কারণে আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

Advertisement

আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২ অক্টোবর) এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন মরহুম আজিম উদ্দিন আহমেদ। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি- তিনি যেন মরহুম আলহাজ আজিম উদ্দিন আহমেদকে বেহেস্ত নসিব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মরহুম আজিম উদ্দিন আহমেদ ১৯৮১ সাল থেকে অদ্যাবধি সরিষাবাড়ি থানা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরিষাবাড়ি উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বাসস