প্রচলিত আইনের মাধ্যমে আ’লীগকে বিচারের আওতায় আনা হবে : গয়েশ্বর চন্দ্র
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা রুখতে সকলে সজাগ আছে। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।

Advertisement

মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

কোনো অবস্থাতেই গণতন্ত্র ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে; কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে রয়ে গেছে। আমরা মাঝে মাঝে কিছু কিছু আলামত দেখছি- জনজীবন অস্থিতিশীল করা ও গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে মাঝে ভোরবেলায় কোথাও কোথাও ঝটিকা মিছিল, কখনো কখনো পটকা ফাটানো এবং বোমা ফাটানোর মতো ঘটনা দেশের মানুষকে উদ্বিগ্ন করে। এ ব্যাপারে সকলে সজাগ আছে।