পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল
পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল নয়া দিগন্ত

পরিকল্পিতভাবে নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে এসে শেষ হয়।

এ্যাবের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে আরো অংশ নেন সংগঠনের আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা: জাহিদুল কবিরসহ কয়েক শ’ কৃষিবিদ।