ডেঙ্গু, মৃত্যু, আক্রান্ত
ডেঙ্গু মশা। ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ৩০ হাজার ২১৯ জনে পৌঁছেছে।

Advertisement

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছয়জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন একজন।

খুলনা বিভাগে ২১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। রাজশাহী বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন। মারা গেছেন একজন।

এছাড়া বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুর বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৪ জন ও সিলেট বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।