জাহাঙ্গীর কবির নানক, ভাঙচুর, আগুন, আওয়ামী লীগ
জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইন্টারনেট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে নগরীর বটতলা আদম আলী গলিতে তার বাসভবনে এই ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাসভবনের নিচে থাকা গার্ডের রুমটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বিক্ষুব্ধ জনতা নানকের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা ওই বাসার নিচে গার্ডের রুমে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিক্ষুব্ধ জনতা নানকের বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন ধরিয়ে দেয়।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেয়া হয়েছে এমন খবর শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।